ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু
ঢাকা প্রেস
ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের সুতিয়াখালী এলাকায় সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটেছে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একজন অন্তঃসত্ত্বা মহিলাসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহত মহিলা হলেন গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী, সাদিয়া আক্তার (২৫)।
জানা যায়, সাদিয়া সিজারিয়ান অপারেশনের জন্য ময়মনসিংহ আসার পথে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের শেষ মোড় এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে তার অটোরিকশার সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। তার ৫ বছরের শিশু সন্তানসহ আরো চারজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬