|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৬ ০৭:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ণ

রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটিতে মতিহারের দুই নেতা, আনন্দিত এলাকাবাসী


রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটিতে মতিহারের দুই নেতা, আনন্দিত এলাকাবাসী


মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন মতিহার থানার দুই নেতা। তাঁদের মধ্যে বশির উদ্দিন সনিকে যুগ্ম আহ্বায়ক এবং তারিকুল ইসলাম কনককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

গত শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর শাখার নতুন কমিটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
 

দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বশির উদ্দিন সনি ও তারিকুল ইসলাম কনক। তাঁদের নতুন কমিটিতে অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়লে মতিহার থানার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।
 

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তাঁরা নতুন কমিটিতে স্থান পেয়েছেন। তাঁদের এ অর্জনে মতিহারবাসী গর্বিত ও আনন্দিত। নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে দুই নেতা রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কার্যকর করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬