|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ০১:৪১ অপরাহ্ণ

আগামীকাল থেকে চলবে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী


আগামীকাল থেকে চলবে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী


ঈদযাত্রায় আগামীকাল সোমবার থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

রেলমন্ত্রী বলেন, ট্রেনে যাতায়াতে যাত্রীদের চাহিদা প্রচুর থাকে। রেলপথ আলাদা প্রাধান্য পায়। চাহিদা বেশি থাকায় কিছু সীমাবদ্ধতা সৃষ্টি হয়। ট্রেনের সংখ্যা কম। তবে আমরা ২৫ শতাংশ বেশি যাত্রী যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সেগুলো দেখতেই এসেছি। পরিবেশ পরিচ্ছন্নতা সবকিছু ভালো মনে হয়েছে।

 

তিনি জানান, তিনটি ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে। ঝুঁকি আছে যেসব জায়গায় সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

শেখ রবিউল আলম আরও বলেন, অনেক স্টেশন সিকিউরড না। এগুলো সমাধানের চেষ্টা চলছে। পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে আগামীকাল থেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬