|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ০২:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ

রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-

 

ঢাকা মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—পল্লবী থানা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নাইম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন ফাহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ মো. সোহেল, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহেল রানা, বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান।
 

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার পল্লবী থানার বাউনিয়া এলাকা থেকে ডিবি-মিরপুর বিভাগের একটি দল অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম নাইমকে গ্রেপ্তার করে। একইদিনে ডিবি সাইবার বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন ফাহিমকে আটক করে।
 

এছাড়া ডিবি-ওয়ারী বিভাগের একটি দল কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ মো. সোহেলকে গ্রেপ্তার করে।
 

শনিবার ভোরে মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সাইবার বিভাগের একটি দল সোহেল রানা ও মোহাম্মদ ইয়ামিনকে গ্রেপ্তার করে। একই সময় শাহ আলী এলাকা থেকে পৃথক আরেকটি অভিযানে আবুল বাশার খানকে আটক করা হয়।
 

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬