পৌর জামায়াতের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল সোমবার সকালে পলাশবাড়ী মডেল মসজিদ অডিটরিয়ামে সাদ্দাম সরকারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াত আমীর মাওলানা ইয়াহিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬