বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরির সুযোগ
জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে রিস্ক অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন।
পদের নাম: রিস্ক অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অডিট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর কোনো সংস্থার অডিট, পারফরম্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
যেভাবে আবেদন
ডব্লিউএফপির ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের গিয়ে আবেদনের বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ জুন ২০২৩।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬