|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

দাঙ্গা ও সংঘর্ষের জেরে যমুনা ও সচিবালয় এলাকায় নিষেধাজ্ঞা


দাঙ্গা ও সংঘর্ষের জেরে যমুনা ও সচিবালয় এলাকায় নিষেধাজ্ঞা


ঢাকা প্রেস নিউজ


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাম্প্রতিক দাঙ্গা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যমুনা এবং সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। রোববার (২৫ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে দাবি আদায়ে আনসার সদস্যরা ঘেরাও কর্মসূচি পালনকালে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
 

এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশকে ব্যবহার করা হয়।
 

এই হিংসাত্মক ঘটনা ও জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬