|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ

শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ: চাকরি জাতীয়করণের দাবি


শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ: চাকরি জাতীয়করণের দাবি


ঢাকা প্রেস নিউজ


সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা শনিবার শাহবাগ মোড়ে বিক্ষোভ করে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন। বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে তারা অবিলম্বে চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তিকরণ এবং ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার দাবি জানিয়েছেন।

 

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার চতুর্থ শ্রেণির নিয়োগ বন্ধ করে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শুরু করার পর থেকে তারা বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন।
 

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে তাদের স্থায়ীকরণ করা হোক এবং ঠিকাদারি প্রথা বিলুপ্ত করা হোক।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬