|
প্রিন্টের সময়কালঃ ২৪ জুন ২০২৬ ০৮:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ণ

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে প্রাশিপের সংবর্ধনা


পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে প্রাশিপের সংবর্ধনা


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:



দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি গাজী আবু তাহেরকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সংগঠন প্রাশিপ।

 

প্রাশিপের সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ আমির, প্রাশিপের সহ-সম্পাদক নাসির উদ্দিন, আহমদ কবীর, চন্দন কান্তি নাথ, শিক্ষক আবদুল হাফেজ, সাইফুল আজমসহ অন্যান্য শিক্ষক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম বলেন, “১৮২ বছরের প্রাচীন এই বিদ্যাপীঠ থেকে বহু জ্ঞানী-গুণী ব্যক্তি বের হয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। নানা কারণে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন না হলেও শিক্ষার গুণগত মান সবসময় বজায় ছিল। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।”
 

সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি গাজী আবু তাহের প্রাশিপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয়ের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সমর্থন ও পরামর্শ কামনা করছি।”
 

অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬