|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০১:১০ অপরাহ্ণ

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমে ৭ ডিগ্রির ঘরে


শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমে ৭ ডিগ্রির ঘরে


ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীতের তাণ্ডব চলছে। দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর আবার তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।
 

রোববার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) সকালে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 

এদিকে তীব্র শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষত খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে তারা বাইরে কাজ করতে বের হতে পারছেন না। তারা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই সঙ্গে, হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ, এবং যাদের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।
 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, দুই দিন পর আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে ৭ ডিগ্রির ঘরে অবস্থান করছে। তিনি আরও জানান, রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা থেকে বোঝা যাচ্ছে যে, বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬