চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
ঢাকা প্রেস
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন খালেকের দোকান এলাকায় শনিবার (৩১ আগস্ট) রাতে এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা প্রথমে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, মৃত ব্যক্তিটি একটি বাদাম গাছের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে ছিলেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে এবং তিনি শুধুমাত্র একটি লুঙ্গি পরে ছিলেন। মৃতদেহের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, তারা এই যুবককে আগে কখনো এই এলাকায় দেখেননি।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম খান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬