বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু: বগুড়ায় ভয়াবহ দুর্ঘটনা
ঢাকা প্রেস
বগুড়া প্রতিনিধি:-
বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল এবং মো. মনির। তারা সবাই মিলের রিজার্ভ ট্যাংকার মেরামতের কাজে নিযুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েল্ডিংয়ের সময় উৎপন্ন আগুনের ফুলকি হঠাৎ তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া বিস্তার করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬