সরকারি চাকরিতে কোটা: হাইকোর্টের রায়ের সারসংক্ষেপ
ঢাকা প্রেস নিউজ
হাইকোর্ট বলেছে সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। এরপর ৯ জুন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে। ২০২৪ সালের ১১ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করে। একইসাথে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলে। পরবর্তী শুনানি ৭ আগস্ট ধার্য করা হয়েছে।
২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে। মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে সরকারের জারি করা ওই পরিপত্র বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬