|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ

মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ বিআরটিসির প্রশিক্ষক পদের


মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ বিআরটিসির প্রশিক্ষক পদের


বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষা ১৯ ও ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। বিআরটিসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।


নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব সনদ চাওয়া হয়েছিল, সেসব সনদের এক সেট মূল কপিসহ সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।

এ ছাড়া আবেদনের কপি, প্রবেশপত্রের রঙিন কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬