সীতাকুণ্ডে বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফের মোতওয়াল্লী মাকছুদুল আলমের ইন্তেকাল
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া মরহুম ইসলাম মিয়াজির জ্যেষ্ঠ পুত্র ও হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফের আম-মোক্তার মোতওয়াল্লী আলহাজ এস. এম. মাকছুদুল আলম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট রিসার্চ সেন্টারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাইছড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে হযরত পীর বার আউলিয়া (রহ.) দরগাহ শরীফের কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ তাআলা মরহুমের আত্মাকে মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬