কুমিল্লায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক ও প্লাস্টিকের ড্রামবোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায়, ঢাকাগামী লেনে।
ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাওসিক আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে মহাসড়কে চলন্ত ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকের হেলপার প্রাণ হারান। আহত হন আরও দুইজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০), যিনি কাভার্ড ভ্যানের চালক এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫), যিনি ট্রাকের হেলপার ছিলেন।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশি হেফাজতে রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬