|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

খুলনায় ট্রাকের চাপায় নারী পুলিশ নিহত


খুলনায় ট্রাকের চাপায় নারী পুলিশ নিহত


ঢাকা প্রেস
ডুমুরিয়া উপজেলা (খুলনা) প্রতিনিধি:-


 

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়।
 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে এবং মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬