|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০৫:৪০ অপরাহ্ণ

ইউনিসেফের তথ্য যাচাই ও ব্যবস্থা গ্রহণ: তথ্য মন্ত্রণালয়


ইউনিসেফের তথ্য যাচাই ও ব্যবস্থা গ্রহণ:  তথ্য মন্ত্রণালয়


ঢাকা প্রেস নিউজ


শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরার দেওয়া বিবৃতির বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতিতে কোটা আন্দোলনের সময় অন্তত ৩২ জন শিশু নিহত হওয়ার দাবি করা হয়েছে।

 

সরকার স্পষ্ট করে বলেছে, ইউনিসেফ যদি নির্ভরযোগ্য তথ্য সহকারে ৩২ জন শিশু মৃত্যুর তালিকা সরবরাহ করে, তাহলে তা যথাযথভাবে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত সরকারের কাছে এ ধরনের কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।
 

সরকার আরও জানিয়েছে, শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কোটা আন্দোলনে সহিংসতায় শিশুদের মৃত্যু ঘটনা সরকার তীব্রভাবে নিন্দা করে। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন এই ঘটনা তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জ্ঞাতসারে কোনো শিশুকে বেআইনিভাবে আটক করেনি। যদি কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তা খতিয়ে দেখা হবে।
 

সরকার দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানিয়েছে, শিশু মৃত্যুর সংখ্যা নিয়ে যে কোনো অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬