|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০১:৩৭ অপরাহ্ণ

পটিয়া ছাত্র আন্দোলনে গুলি: সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


পটিয়া ছাত্র আন্দোলনে গুলি: সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


ঢাকা প্রেস
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-


চট্টগ্রামের পটিয়ায় গত ৪ আগস্ট সংঘটিত ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

 

শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। জানা যায়, কোরবান আলী পটিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ছিলেন। এই মামলাটি জামায়াত দল দায়ের করেছিল।
 

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পটিয়া পল্লীবিদ্যুৎ অফিস-সংলগ্ন আরাকান রোড এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ ছিলেন।
​​​​​​​

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকা থেকে কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ৪ আগস্টের ঘটনায় তিনি দেশি ও বিদেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬