|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০৫:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০২:৩৩ অপরাহ্ণ

মন্ত্রী জাহিদের কাঁধে নতুন দায়িত্ব, জারি হলো প্রজ্ঞাপন


মন্ত্রী জাহিদের কাঁধে নতুন দায়িত্ব, জারি হলো প্রজ্ঞাপন


দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে এই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

 

বুধবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি অফিশিয়াল চিঠি তিনি হাতে পেয়েছেন।

 

উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগের এই সিদ্ধান্তটি চূড়ান্ত করে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সরকারের পক্ষ থেকে অর্পিত এই নতুন দায়িত্বের অধীনে তাঁরা এখন থেকে হাসপাতালটির সামগ্রিক ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম তদারকি করবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬