|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৪ ০৫:১৮ অপরাহ্ণ

পাঁচপীর গোড়াই শ্যামপুরে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার ৭


পাঁচপীর গোড়াই শ্যামপুরে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার ৭


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৮ মে ২০২৪ রাত্রি আনুমানিক ০১.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গোড়াই শ্যামপুরে রড়-সিমেন্টের গোডাউন ঘরের ভিতর থেকে একই গ্রামের মোঃ মিজানুর রহমান (৪০), মোঃ শহিদুল ইসলাম (৩৫), মোঃ রাশেদুল ইসলাম (৩৫), মোঃ চাঁন মিয়া (৩৭), মোঃ শহিদুল ইসলাম (৪৫), মোঃ জহুরুল হক (৫২), মোঃ আব্দুর রউফ (৩৫)'দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬