চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. জসিম উদ্দিন (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
জসিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মজিদের পাড়ার মৃত নিয়াজুর রহমানের ছেলে এবং খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়াও, তিনি খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, জসিম উদ্দিন একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬