বেনজীর আহমেদের রিসোর্টে এনবিআরের অভিযান: কর ফাঁকির বিশাল প্রমাণ উদঘাটন
ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি টিম পুলিশ বিভাগের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর স্থাপিত এই রিসোর্টে অভিযানটি পরিচালিত হয়। এনবিআরের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল রিসোর্টের বিনিয়োগ, আয়-ব্যয়ের হিসাবপত্র, এবং কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে। এতে বিপুল অঙ্কের কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে এনবিআরের উপপরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, "আমরা এনবিআরের গোয়েন্দা সেলের পক্ষ থেকে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়েছি। তদন্তে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ পেয়েছি। আমরা অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর থেকেও তথ্য সংগ্রহ করছি। সবকিছু যাচাই-বাছাই শেষে কর ফাঁকির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।"
তিনি আরও জানান, প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসে জমা দেওয়া হবে। এরপর কর অফিস প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬