|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

পলাশবাড়ীতে মোটরসাইকেল চোর আটক


পলাশবাড়ীতে মোটরসাইকেল চোর আটক


গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত কালাম নামে এক চোরকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

 

সোমবার (৩ মার্চ) দুপুরে পলাশবাড়ী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালাম দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা তাকে শনাক্ত করে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 

পলাশবাড়ী থানার ওসি বলেন, "আটককৃত কালাম পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬