|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

নোয়াখালীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, ত্রাণ পৌঁছায়নি দুর্গম এলাকায়


নোয়াখালীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি,  ত্রাণ পৌঁছায়নি দুর্গম এলাকায়


নোয়াখালীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। কমছে না পানি। তলিয়ে আছে এখনও পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় আশ্রয়কেন্দ্রে আছে মানুষ। রয়েছে খাবার সংকট। বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকা যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না সেখানে পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। 

 

এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার মেঘনা নদীর বুকে জেগে থাকা ঘাসিয়ার চর, ঢাল চর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটু বা কোমর সমান পানিতে তলিয়ে গেছে। তীব্র সংকট দেখা দিয়েছে বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওষুধের। জেলাটিতে প্রকট আকার ধারণ করেছে ডায়রিয়া ও পানিবাহিত রোগ ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬