২ প্রক্সিদাতা আটক জালিয়াতি রাবির ভর্তি পরীক্ষায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুই প্রক্সিদাতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ মে) সকালে 'এ' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে তাদেরকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদকালে তারা প্রক্সি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী।
আটক দুজন হলেন- মো. হোসাইন ও মো স্বপন হোসাইন। মো. হোসাইন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের কাওসার হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪২৪ নম্বর কক্ষে রোল ২১৬০২-এর পরীক্ষার্থী জাহিদ হাসান সিয়ামের হয়ে প্রক্সি দেন।
মো. স্বপন হোসাইন নওগাঁ জেলার বদলগাছি থানার চকগোপিনাথ গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।
তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কৃষি অনুষদ ভবনের ১৩৫ নম্বর রুমে রোল-২৪০৯৬ এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষায় অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আমরা সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা নিজেদের দোষ স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬