|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৪:০৭ অপরাহ্ণ

ফরিদপুরে ট্রেনে হামলা: সিট নিয়ে বিবাদে ১০ আহত


ফরিদপুরে ট্রেনে হামলা: সিট নিয়ে বিবাদে ১০ আহত


ঢাকা প্রেস
ভাঙ্গা উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:-

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেল স্টেশনে ট্রেনের সিট নিয়ে বাগবিতণ্ডা থেকে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) এই ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজবাড়ী থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনে ঢাকা যাচ্ছিলেন এক নারী। ফরিদপুর রেলস্টেশনে ওঠেন জাকির মোল্লা নামের এক শিক্ষক ও তার স্ত্রী। ট্রেনের সিট না পেয়ে জাকির মোল্লা ওই নারীকে একটু জায়গা দিয়ে তার স্ত্রীকে বসতে দেওয়ার অনুরোধ করেন। এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে জাকির মোল্লা বহিরাগতদের ডেকে হামলা চালায়। এতে দুই নারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

এ বিষয়ে জাকির মোল্লা দাবি করেছেন, ওই নারীর খারাপ ব্যবহারের কারণে তিনি আত্মীয়-স্বজনদের ডেকেছিলেন। তিনি জানিয়েছেন, পুখুরিয়ায় তার অনেক আত্মীয়-স্বজন রয়েছে এবং তারা এলাকার লাঠিয়াল বাহিনী।

ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬