|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৩ ০৬:০৩ অপরাহ্ণ

হজের নিবন্ধনের সময় বাড়লো ৭ মার্চ পর্যন্ত


হজের নিবন্ধনের সময় বাড়লো ৭ মার্চ পর্যন্ত


ঢাকা: হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

সরকারি ব্যবস্থাপনায় আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮ লাখ ৪৬৭ সিরিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়।

এর আগে হজযাত্রী নিবন্ধনের তারিখ ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানো হয়েছিল। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬