বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়
অনলাইন ডেস্ক:-
ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চেয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (স্থানীয় সময়) রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রস্তাব দেন তিনি।
সাঙমার প্রস্তাবিত করিডোরটির দৈর্ঘ্য হবে ১০০ কিলোমিটার বা তার বেশি। এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরনগরী হিলির সঙ্গে সংযুক্ত করবে। উভয় শহরেরই সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে, যা করিডোর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই করিডোর নির্মিত হলে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ ছাড়াও তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি শহরগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে বলে জানিয়েছেন কনরাড সাঙমা।
তিনি আরও বলেন, যদি বাংলাদেশের মধ্য দিয়ে মহেন্দ্রগঞ্জ ও হিলির মধ্যে করিডোর চালু করা যায়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরা থেকে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে। এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডোর হিসেবে কাজ করবে। তবে এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্দিষ্ট করা কঠিন, কারণ এতে বাংলাদেশের সরকারের সম্মতি প্রয়োজন। এর আগে নয়াদিল্লি ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছিল। আমরা এ বিষয়টি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাব।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬