কুড়িগ্রামের দুধকুমারে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে সিয়াম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নিচে এ ঘটনা ঘটে। সিয়াম ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সিয়াম ও জাহিন নদের পাড়ে ফুটবল খেলতে যায়। একপর্যায় বল নদে পড়ে যায়। সে বল তুলতে গিয়ে দুজনে নদে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামের খোঁজ পাওয়া যায়নি। পরে ডুবুরিরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬