|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ আগu ২০২৪ ০৬:২২ অপরাহ্ণ

শিক্ষার্থীদের হাতে পরিষ্কার হচ্ছে জাতীয় সংসদ


শিক্ষার্থীদের হাতে পরিষ্কার হচ্ছে জাতীয় সংসদ


ঢাকা প্রেস নিউজ


দেশবাসীর দীর্ঘদিনের আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। সোমবার, ৫ আগস্ট, তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন। এই ঘটনায় দেশবাসী উল্লাসে ফেটে পড়ে। বিশেষ করে, ছাত্র-জনতা সংসদ ভবন ও গণভবনে ঢুকে পড়ে।

 

তবে এই উল্লাসের মধ্যেও দেখা যায়, অনেকেই সংসদ ভবনের মূল্যবান জিনিসপত্র লুট করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দেশপ্রেমিক শিক্ষার্থীরা এগিয়ে এসে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব নেয়। তারা লুটপাটকারীদের বাধা দেয় এবং সংসদ ভবন পরিষ্কার করতে শুরু করে।
 

মঙ্গলবার, ৬ আগস্ট, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিষ্কার করছে। আশরাফুল ইসলাম শিমুল নামে একজন ফেসবুক ব্যবহারকারী এই ছবিটি শেয়ার করে লিখেছেন, "এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! শিক্ষার্থীরা সংসদ ভবন পরিষ্কারের কাজে লেগে গেছে। এইভাবে দেশ পরিষ্কার হয়ে যাবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬