জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে
জামিনে মুক্ত থাকা শীর্ষ সন্ত্রাসীদের ওপর কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
র্যাব জানায়, সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত চলমান রয়েছে।
এদিকে ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, একটি মাইক্রোবাস, র্যাবের জ্যাকেট এবং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬