|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

কুড়িগ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 


কুড়িগ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছেন। এসময় মোটরসাইকেলে আরও দুই আরোহী ছিল, তবে তাদের তেমন কিছু হয়নি বলে জানা গেছে। 
 

রবিবার (২৯ জুন) রাত ৮ টার দিকে উপজেলার সবুজপাড়া-মাচাবান্দা সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোর মোটরসাইকেল চালাচ্ছিলেন। 
 

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।  
 

নিহত ওই কিশোরের নাম নাজিম (১৭)।  সে উপজেলার ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে। অন্যদুই জনের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
 

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে। ওরা গাড়িতে তিন জন ছিল, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। বুকে আঘাত পেয়েছে,  শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল বলেন জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬