|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ০২:১৭ অপরাহ্ণ

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা


বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা


বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকার অবস্থান প্রথম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৯১। বাতাসের এ মান অস্বাস্থ্যকর। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকার অবস্থান ছিল ১২তম। ঢাকার স্কোর ছিল ৯২।

আজ বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৬৮। তৃতীয় অবস্থানে আছে কুয়েতের কুয়েত সিটি। এ শহরের স্কোর ১৫৮।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।


বাতাসের মান নিয়ে তৈরি করা এই সূচকে একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন ঝুঁকিপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান ঝুঁকিপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬