|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ মে ২০২৫ ০১:৪৭ অপরাহ্ণ

মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই


মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর মিরপুরে দিনদুপুরে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস গলিতে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি ছুড়ে মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান সমকালকে জানিয়েছেন, ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গুলি চালায়, তবে ভাগ্যক্রমে গুলি মাহমুদুল ইসলামের শরীরে লাগেনি।
 

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। ইতোমধ্যে একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

বিস্তারিত আসছে...


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬