|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত


সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত


ঢাকা প্রেস
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-

 

সীতাকুণ্ড উপজেলার শেখ পাড়ায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া ভয়াবহ একটি মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর একজন নেতা নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৪০) বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।
 

পুলিশ সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান চট্টগ্রামমুখী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।
 

নিহত আনোয়ার হোসেন উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাকের ছেলে। তার মৃত্যুতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং পলাতক কাভার্ড ভ্যানটির সন্ধান করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬