বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অভিনন্দন:
ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে। গতকাল বুধবার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলটির পলিটব্যুরোর এক বিবৃতিতে এই বিজয়কে অভিনন্দন জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। এতে সব ধরনের বৈষম্য নিরসন এবং স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আবারো উন্মুক্ত হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬