আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে
ঢাকা প্রেস নিউজ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান বিভিন্ন ইস্যু সম্পর্কে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন। এর অংশ হিসেবে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ লক্ষ্যে আজ, বুধবার (৪ ডিসেম্বর), তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি আরও বলেন, বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে তাদের সঙ্গে বসবেন। বৈঠকের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬