লপুরে ৩২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলপুরে ৩২ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানার পুলিশ। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম হতে শেরপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই নারী কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নারীর কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। ফাতেমা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তার হওয়া নারী একজন দূরদর্শী মাদক ব্যবসায়ী। যাত্রীসেজে সে বাসকে নিরাপদ মনে করতেন। এ নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬