|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতিতে ৬ গ্রেপ্তার, অস্ত্র জব্দ


ময়মনসিংহে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতিতে ৬ গ্রেপ্তার, অস্ত্র জব্দ


ঢাকা প্রেস
ফুলপুর উপজেলা (ময়মনসিং) প্রতিনিধি:-


 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো ছুরি এবং একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল। তারা অ্যাম্বুলেন্সকে আড়াল করে ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: জসিম মিয়া (২১), স্বাধীন মিয়া (১৯), প্রিন্স অনিক মণ্ডল (১৯), ফজলে রাব্বী (২১), মো. আবু নাঈম (১৯), মো. জাহিদ হাসান (১৯)।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬