|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

সাদুল্লাপুরে জামায়াতের আলোচনা  সভা অনুষ্ঠিত


সাদুল্লাপুরে জামায়াতের আলোচনা  সভা অনুষ্ঠিত


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড(নয়নপুর ও দক্ষিণ ফরিদপুর) জামায়াতে ইসলামীর উদ্যোগে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 

 

৮ সেপ্টেম্বর রোববার বাদ আসর ফরিদপুর ইউনিয়ন  জামায়াতের সভাপতি  এস এম জোবায়ের খন্দকার এর সভাপতিত্বে  সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা  শুরা  কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল কাওসার মো. নজরুল ইসলাম  লেবু মাওলানা 

 

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো.সিরাজুল ইসলাম,  শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, সাদুল্লাপুর যুব বিভাগের সভাপতি আব্দুল হাদি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক গাইবান্ধা জেলা অফিস সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রমুখ।

 

এ সময় প্রধান অতিথি কর্মীদের বেশি বেশি দাওয়াতি কাজ এবং যে সব সদস্য ও কর্মী নিষ্ক্রিয় রয়েছেন তাদেরকে কাজের মধ্যে দিয়ে সক্রিয় করার ও আহ্বান জানিয়েছেন।

 

উক্ত আলোচনা সভায় ফরিদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, শ্রমিক কল্যাণ ফেডারেশন,  ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬