টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন (২২) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা এবং আলামিন জাফরুলের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বনমালা রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে, এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬