|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৫:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায়: গ্রেপ্তার ২


জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায়: গ্রেপ্তার ২


ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-
 

জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চালক দিলীপ চন্দ্র (৫৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাদের আদালতে হাজির করার পর জেলহাজতে পাঠানো হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন এনামুল হোসেন (২২), যিনি জেলা শহরের হাতিল মাগ্নিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে, এবং ইমান আলী (২০), যিনি বিহারীপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হয় এবং সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়।
 

এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬