চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
যশোর প্রতিনিধি:-
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪৫)। মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের পর একদল দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। চা খাওয়া শেষে ফেরার পথে বাড়ির সামনে পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নিহতের নামে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে, হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নিহতের প্রতিবেশী আবুল হোসেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬