|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০৮:০২ অপরাহ্ণ

ডিসি জসীমসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


ডিসি জসীমসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


ঢাকা প্রেস নিউজ
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাসহ আরও ৪ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বরখাস্ত হওয়া অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন: গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
 

এই চার কর্মকর্তা বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছেন। তাদের প্রত্যেকেই বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন এবং সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬