|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

অবশেষে ৩৭ দিন পর শুরু মেট্রোরেলে যাত্রী পরিবহন


অবশেষে ৩৭ দিন পর শুরু মেট্রোরেলে যাত্রী পরিবহন


বৃহস্পতি ও শুক্রবার (২২-২৩ আগস্ট) পরীক্ষামূলকভাবে চালানো হয় মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ডিএমটিসিএল।

টানা ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত চলবে মেট্রোরেল। তবে আপাতত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে থামবে না ট্রেন। শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

সবশেষ রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬