|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

মহেশখালীতে নৌবাহিনীর অভিযান, দেশীয় মদের কারখানা ধ্বংস 


মহেশখালীতে নৌবাহিনীর অভিযান, দেশীয় মদের কারখানা ধ্বংস 


ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে ।

রবিবার (৮ সেপ্টেম্বর) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির কারখানাটিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

 

নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্ট এ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় প্রায় ২০০ লিটার প্রস্তুতকৃত মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ছয় ড্রাম কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিতভাবে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ মদ তৈরির কারখানা উচ্ছেদে নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬