ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
ঢাকা প্রেস
মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় পারিবারিক কলহের কারণে ছেলের এলোপাতাড়ি দা'র কোপে মুত্যু হয়েছে বাবা বিনোদ বিহারী মজুমদার (৭২)'র।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এই নির্মম ঘটনা ঘটেছে।
জানা যায়, খোকন মজুমদার (৩৫) নামে এক ছেলে পারিবারিক কোন্দলের জের ধরে তার বাবা বিনোদ বিহারী মজুমদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
আহত বাবাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর থেকে ঘাতক খোকন পলাতক রয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই ঘটনার সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬