|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে নারী আইনজীবী সোমার গলা থেকে চেইন ছিনতাই


চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে নারী আইনজীবী সোমার গলা থেকে চেইন ছিনতাই


চট্টগ্রাম ব্যুরো:-

 

আজ বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসে এক নারী আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
 

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা জানান, "আমি চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় পৌঁছালে এর গতি কমে যায়। তখন সাত-আট জনের একটি গ্রুপ বাসে উঠে এসে আমাকে টার্গেট করে। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার পর তারা দ্রুত আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে চলে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।"
 

তিনি আরও জানান, "এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।"
 

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, "আইনজীবীর চেইন ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬