সিরাজগঞ্জে ছাত্রদল সভাপতিকে শোকজ
ঢাকা প্রেস
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে এই শোকজ জারি করা হয়।
শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সিরাজগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় জুনায়েত হোসেন সবুজ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে তার ব্যাখ্যা উপস্থাপন করতে বলা হয়েছে। স্থায়ীভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়েও শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জুনায়েত হোসেন সবুজ জানিয়েছেন যে, তিনি বিভিন্ন মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্যাডে লেখা এই শোকজ চিঠিটি পেয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬